বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মাথায় চার সেলাই নিয়ে এমপি মোসলেম’র শোক সভায় নাছির

প্রকাশ: ৫ মার্চ ২০২৩ | ৭:২৪ পূর্বাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২৩ | ৭:২৪ পূর্বাহ্ণ
মাথায় চার সেলাই নিয়ে এমপি মোসলেম’র শোক সভায় নাছির

সাম্পান ডেস্ক :

চট্টগ্রাম ৮ আসনের প্রয়াত এমপি মোসলেম উদ্দীনের শোক সভায় গতকাল সন্ধ্যায় নেতাকর্মীদের হুড়োহুড়িতে নগরের একটি কনভেনশন সেন্টারে কাচের দরজা ভেঙে মাথা কেটে আহত হন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন । হাসপাতালে গিয়ে তার মাথায় দিতে হয় চারটি সেলাই। হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে বিশ্রামের জন্য বাসায় পাঠান তখন। এ অবস্থার মধ্যেই আজ বেলা ১২ টার দিকে দলীয় কর্মসূচিতে হাজির নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্তিত হন সাবেক মেয়র নাছির। সম্মেলনের উদ্বোধন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন দিক নির্দেশনামূলক বক্তব্যও। এসময় নেতাকর্মীরা তাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার শারীরিক খোঁজ খবর নেন। 

এরআগে গতকাল সন্ধ্যার দিকে কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোসলেম উদ্দিন আহমেদ এমপির শোকসভা শেষে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কাঁচের দরজা ভেঙে মাথায় আঘাত পান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্রধান গেটের কাচের দরজা ভেঙে তার মাথা কেটে যাওয়ায় চারটি সেলাই দিতে হয়।  

শোক সভা থেকে নাছিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী  বলেন, ‘মোসলেম ভাইয়ের শোক সভা শেষ করে কাদের ভাইকে (ওবায়দুল কাদের, প্রধান অতিথি) নিয়ে কনভেনশন সেন্টার থেকে বের হচ্ছিলেন৷ এসময় নেতাকর্মীদের ভীড় ও হুড়োহুড়িতে মেইন গেটের কাচ ভেঙে যায়। এসময় কাদের ভাইকে রক্ষা করা গেলেও নাছির ভাইসহ কয়েকজন আহত হন। কাচের আঘাতে উনার (নাছির) মাথার মাঝখানে কেটে যায়৷ পরে মেডিকেল সেন্টারে নিয়ে চারটি সেলাই করা হয়। পরে বিশ্রামের জন্য বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।’

তবে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীর আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক নেতা ফয়সল ইকবাল৷

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares