বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারে তিনদিনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ১:৫৩ অপরাহ্ণ
মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারে তিনদিনের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি 

‘আর নয় মিথ্যে অজুহাত, জীবন বাঁচাতে রক্ত দিয়ে বাড়াব হাত’—এই স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা হাসপাতাল রোডে জায়েদ মনোয়ারা প্রযুক্তি মাদরাসা প্রাঙ্গণে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের উদ্যোগে তিনদিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত উদ্বোধনী দিনের কার্যক্রমে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও আবুল হাশেম, মাদরাসার পরিচালক-শিক্ষকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

রক্তের গ্রুপ নির্ণয়ে অংশ নিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগে আমরা আমাদের সন্তানের রক্তের গ্রুপ জানতে পেরেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে দ্রুত রক্ত দিতে পারব।

মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের কর্মকর্তারা জানান, ২৬ ও ২৭ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। তারা বলেন, এলাকার অনেক মানুষই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত নন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে অজ্ঞতা বেশি। তাদের সচেতন করা এবং রক্তদানে উদ্বুদ্ধ করতেই আমাদের এ আয়োজন।

এসএস 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares