বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মহসিন কলেজে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা পলাশের মাথা ফাটালেন প্রতিপক্ষ

প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ১:৫২ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ১:৫৪ অপরাহ্ণ
মহসিন কলেজে  স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ  নেতা পলাশের মাথা ফাটালেন প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়।এর মধ্যে কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আনোয়ার পলাশকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।

শনিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে কলেজের বিজ্ঞান ভবনের সামনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী কাজী নাইম ও পলাশ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এরমধ্যে আনোয়ার পলাশের মাথা ফেটে যায়।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করানো হয়।

সংঘর্ষে আহত অন্যরা হলেন মিজানুর রহমান (মাস্টার্স), রবি (অনার্স ৩য় বর্ষ), আরমান (বিবিএস ২য় বর্ষ),তাহফিম (অনার্স ৪র্থ বর্ষ), সাকিব (বিএসএস ৩য় বর্ষ),নাঈম ও মেজবাহ (দ্বাদশ শ্রেণি)।

পুলিশ জানায়, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ সকাল ১০ টায় আলোচনা সভার আয়োজন করে। সেখানে আলাদাভাবে মিছিল নিয়ে আসার পর সামনে বসা নিয়ে ছাত্রলীগের আহবায়ক কাজী নাইম গ্রুপের কয়েকজনের সাথে পলাশ গ্রুপের কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আনোয়ার পলাশ মারাত্মক আহত হয়।এইসময় দুইপক্ষ ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর চালায়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘ আলোচনা সভায় বসাকে কেন্দ্র করে ক্যাম্পাস ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।পুলিশ এখন সেখানে সতর্ক অবস্থায় আছে।কাউকে আর বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares