নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের ছাত্র হোস্টেল থেকে এক ছাত্রীকে আটক করেছে পুলিশ।এসময় ওই কক্ষ থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। পরে এই ছাত্রীকে মুছলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া রোডস্থ চবির চালুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী ছাত্র হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে এই ছাত্রীকে আটক করে পুলিশ।
জানা যায়,বুধবার রাতে শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টাপাল্টি আন্দোলনের ফলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।এসময় এই কক্ষ থেকে স্বল্প পরিমাণ গাঁজাও উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বহিরাগত এক যুবক মোবাইলে ভিডিও করায় তার মোবাইলও জব্দ করে প্রক্টরিয়াল বডি।
জানা গেছে, আটককৃত ওই ছাত্রী কোনোরূপ অনুমতি ছাড়াই ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। নিয়মানুযায়ী হোস্টেল ওয়ার্ডেনের অনুমতি ব্যতিত রাতে কিংবা দিনে কোনো সময়ই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারবেন না। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির ভয়েই ছাত্রীটি হোস্টলের কক্ষে প্রবেশ করেছেন বলে দাবি চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চারুকলার ছাত্র হোস্টেলে অভিযান চলাকালে একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। সেই কক্ষ থেকে কিছু গাঁজাও উদ্ধার করা হয়।পরে ওই তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে আজ বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি আগামী এক মাস বন্ধ থাকবে ইনস্টিটিউটের যাবতীয় ক্লাস ও পরীক্ষা।
