বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার সন্দ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘সিতরাং’

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২ | ৬:০৬ পূর্বাহ্ণ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ | ৬:০৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার সন্দ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘সিতরাং’

সাম্পান ডেস্ক

ঘূর্ণিঝড় ‘সিতরাং’ আছড়ে পড়বে বাংলাদেশে । তাও আবার চট্টগ্রামের সন্দ্বীপে।মঙ্গলবার ভোর ৫টার দিকে এটি দ্বীপ উপজেলা সন্দীপে আছড়ে পড়তে পারে।যাওয়ার সময় এটি ভারতের কুমিরমারি, বাংলাদেশের তিনকোনিয়া দ্বীপকে ছুঁয়ে যাবে।

ভারতের আলিপুর আবহাওয়া দপ্তরের কর্ণধার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ল্যান্ডফলটি হতে পারে।কলকাতার বুকে ঝড়ের গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। আম্ফানের মতো বিধ্বংসী হবে না এই ঝড়। তবে সুন্দরবন অঞ্চলে গাস্টিং স্পিড ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। এটার ফলে এর ফলে ভারত ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়া ঝড়ের মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা কম।

সূত্র : মানবজমিন

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares