ভুজপুরে এলজি – কার্তুজ ও চাপাতিসহ ২ জন গ্রেফতার
সাম্পান ডেস্ক :-
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়নের মাতবর পাড়া জনৈক নিকাশ চন্দ্র দে এর বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী এলজি, ২টি কার্তুজ ও ১টব চাপাতি উদ্ধার করে পুলিশ।
২৮ মার্চ বিকাল ৪ টা ২০ মিনিটের সময় ভুজপুর থানার এসআই মো. রাশেদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়নের মাতবর পাড়া জনৈক নিকাশ চন্দ্র দে এর বসত ঘরের পাশে এ অভিযান চালায়।
এসময় ১ টি দেশীয় তৈরী এলজি, ২টি কার্তুজ ও ১টি চাপাতি উদ্ধার করে এবং ২ জনে গ্রেফতার করে।
ধৃত আসামীরা হলেন ৪ নং ভূজপুর ইউনিয়নের করিম বলির বাড়ির মৃত নুরুল ইসলাম পুত্র মো. নাছির উদ্দিন (৩৫)। ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়নের মাতবর পাড়ার মৃত তেজেন্দ্র কুমার দে পুত্র সজল কান্তি দে (৫৮)।
পুলিশ জানায়, ধৃত আসাসীদের বিরুদ্ধে The Arms Act-1878 এর 19A মামলা রুজু করা হয়েছে।
