বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ভারত – বাংলাদেশের ভ্রাতৃত্বের চেতনাকে ব্যাহত হতে দেয়া যাবে না : ভান্ডারি

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ১১:৫৭ পূর্বাহ্ণ আপডেট: ১৪ জুন ২০২২ | ১১:৫৭ পূর্বাহ্ণ
ভারত – বাংলাদেশের ভ্রাতৃত্বের চেতনাকে ব্যাহত  হতে দেয়া যাবে না : ভান্ডারি

নিজস্ব প্রতিবেদক

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলাহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারি বলেছেন,ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অনন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল কাজ করছে।যারা সেদেশের কিছু ব্যক্তির অবমাননাকর মন্তব্যগুলিকে ব্যবহার করে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তবে মুক্তিযুদ্ধবিরোধী এই শক্তিকে দুই দেশের ভ্রাতৃত্বের চেতনাকে ব্যাহত করতে দেয়া হবে না।

সোমবার (১৩ জুন) বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে
সৌজন্য সাক্ষাতের সময় নজিবুল বশর ভান্ডারি এসব কথা বলেন।

মাইজভান্ডারী আরও বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের ও পাকিস্তানের স্বপক্ষের শক্তিগুলো এই ঘটনাটিকে দেশের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু তাদেরকে এতে সফল হতে দেয়া হবে না।তবে এই ক্ষেত্রে ভারতকেও সচেতন থাকতে হবে।

আলোচনা চলাকালে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিছু কর্মকর্তার বিবৃতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। তবে সেই কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী, বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক ও আধ্যাত্মিক সম্পর্কের ওপর জোর দেন।

এ সময় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্থামী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কতিপয় ব্যক্তির করা টুইট ও মন্তব্যগুলো ভারত সরকার বা সেই ব্যক্তিদের নিজ রাজনৈতিক দলের মতাদর্শকে প্রতিফলিত করে না। ভারতীয় জনতা পার্টি ৫ জুন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে লিখিত আকারে এই মন্তব্যগুলির স্পষ্ট নিন্দা জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares