প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪ | ৫:৫৯ অপরাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২৪ | ৫:৫৯ অপরাহ্ণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতি, পুলিশ ও আনসারের অস্ত্র লুট, থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পর পুলিশ বাদী হয়ে ছয়টি মামলা করে।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে থানচি থানা পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সঞ্জয় সরকার সাংবাদিকদের এ কথা জানান।
ব্যাংক ডাকাতির ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে রুমায় ও থানচিতে মামলাগুলো দায়ের করা হয়।
জানা গেছে, আজ শুক্রবার রুমা ও থানচি থানায় মামলাগুলো রেকর্ড করা হয়। মামলায় কুকি-চীন সন্ত্রাসীদের কথা উল্লেখ করা হয়েছে। মামলায় চার শতাধিক আসামি অজ্ঞাত লেখা হয়েছে।
