বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ৭:০২ অপরাহ্ণ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ | ৭:০২ অপরাহ্ণ
বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজ ঘর থেকে মো. জমির উদ্দিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেরানী বাজার এলাকার শুক্কুর সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন ওই এলাকার জহির আহমদের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আর্থিক সংকটের কারণে জমির উদ্দিন মানসিক চাপে ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares