বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বেতন বৃদ্ধির দাবিতে কর্ণফুলী টানেলের শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: ৯ অক্টোবর ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ
বেতন বৃদ্ধির দাবিতে কর্ণফুলী টানেলের শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক 

কর্ণফুলী টানেলে কর্মরত শ্রমিক কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কেউ বাঁধা দেয়নি।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তারা।পরে টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সাথে দেখা করে তাদের দাবি পেশ করেন।

বিক্ষোভকারী শ্রমিক কর্মচারীরা জানান, টানেলে ছয়টি সেকশনে কয়েকশ লোক কর্মরত আছেন। নিয়মানুযায়ী বছর শেষে তাদের বেতন বৃদ্ধিতে বৈষম্যের সৃষ্টি হওয়ায় তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোন সুরাহা হয়নি।কারো বেতনের ৫ শতাংশ বৃদ্ধি করেছে আবার কারো ১০ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। এই বৈষম্য দূর করতে তারা আজ বিক্ষোভ করেছে।
টানেলের ওয়ার্কসপ সেকশনের ম্যানাজার মঈনুল ইসলাম এই বিষয়ে গণমাধ্যমকে বলেন,বেতন নিয়ে অসন্তোষের কারনে তারা বিক্ষোভ করেছে, পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সাথে শ্রমিক কর্মচারীরা দেখা করে তাদের দাবি জানিয়েছে। টানেলে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares