বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া: পরের দিন সন্ধ্যায় লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ৯:২২ অপরাহ্ণ আপডেট: ২৫ মে ২০২৫ | ৯:২২ অপরাহ্ণ
বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রী ঝগড়া: পরের দিন সন্ধ্যায় লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার
সাম্পান ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীতে বাচু (২৫) নামের তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ মে) রাত ৭টার দিকে হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ ঐ এলাকার গুরা মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে।
নিহত গৃহবধূ আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড় এলাকার মৃত সিদ্দিক আহমেদের মেয়ে। তিনি ২ মেয়ে ১ ছেলে সন্তানের জননী।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টায় স্বামীর নির্যাতনে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান। তবে থানা সূত্রে জানা যায়, মারা যাওয়া গৃহবধূর মাথায় গভীর জখম আছে। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
খালেক নামে স্থানীয় সমাজের মাতবর আজ শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদক কে জানান,কয়েকদিন আগে তারা স্বামী স্ত্রী আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে ঝগড়া হয়। সেখান থেকে তারা চলে আসেন। কিন্তু গতকাল শুক্রবার গৃহবধূরর ভাইয়েরা এসে স্বামীকে মারধর করে। এরপর সে (স্বামী গুরা মিয়া) বাড়ি থেকে চলে যায়। রাতে সে আর আসেনি। কিন্তু আজ শনিবার বিকালে বাড়িতে এসে দেখেন স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে দেখে স্বামী স্ত্রীর লাশ নামিয়ে নেয়ার সময় মাথায় আঘাত লেগেছে। তার আগে মারা যাওয়া গৃহবধূ ৪ পাতা ঘুমের ওষুধ খেয়েছেন। তবে এখন সে কি আত্মহত্যা করেছে নাকি হত্যা কিছুই বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে জানা যাবে আসল ঘটনা কি?
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী আজ শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদক কে জানান, পৌরসভার আদর্শ গ্রামে বাচু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওসি স্যার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। গৃহবধূর মাথায় জখম আছে। এ ঘটনায় স্বামী গুরা মিয়া কে গ্রেফতার করা হয়েছে। লাশ এখনও থানায় আছে। মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares