প্রকাশ: ৬ মার্চ ২০২৩ | ১:৪৩ অপরাহ্ণ আপডেট: ৬ মার্চ ২০২৩ | ১:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বীর চট্টলার মাটিতে ইংল্যান্ডকে ৫০ রানে হারালো বাংলাদেশ ক্রিকেট টিম।২৪৭ রানের টার্গেট দিয়ে ইংল্যান্ডকে অলআউট করলো ১৯৬ রানে। আর ৫০ রানের জয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো তারা।
ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন জেমস ভিন্স। ৪৪ বলে ৩৮ রান করেন তিনি। ফিল সল্ট ৩৫, ক্রিস ওকস ৩৪ রান করেন। এছাড়া জেসন রয় ১৯, জস বাটলার ২৬ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।
খেলায় বাংলাদেশের ৬ বোলারের সবাই উইকেট পেয়েছেন। সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। ১০ ওভারে ৩৫ রান খরচ করে টাইগার অলরাউন্ডার। দুটি করে উইকেট পান তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ।
