বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বিলওয়াল বিমান থেকে চট্টগ্রামে নামলেন, অপেক্ষা করলেন, চলে গেলেন

প্রকাশ: ৭ আগস্ট ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ আপডেট: ৭ আগস্ট ২০২২ | ৬:১৩ অপরাহ্ণ
বিলওয়াল বিমান থেকে চট্টগ্রামে নামলেন, অপেক্ষা করলেন, চলে গেলেন

নিজস্ব প্রতিবেদক

আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে কম্বোডিয়া যাওয়ার পথে গত বুধবার ( ৩ আগস্ট) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৪০ মিনিট যাত্রাবিরতি করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। সেসময় বিমানবন্দরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাকে স্বাগত জানান। মন্ত্রী এসময় তাকে একটা বইও উপহার দেন।বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন জায়গা থেকে সমালোচনাও হয়েছিল।কম্বোডিয়া থেকে ফেরার পথে পাকিস্তানের এই প্রভাবশালী রাজনীতিক শাহ আমানতেই আবার যাত্রা বিরতি করেছেন।তবে এবার তাকে বরণ করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউ ছিলো না।জ্বালানি নেয়ার সময় পর্যন্ত অপেক্ষা করে তিনি আবার বিমানবন্দরে উঠে যান।তবে পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

শনিবার ( ৬ আগস্ট) বিকাল পৌনে ৪ টার দিকে পাকিস্তানের প্রভাবশালী এই রাজনীতিককে বহনকারী বিশেষ বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতারণ করেন।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা যায়, পাকিস্তান এয়ারলাইনসের একটা বিশেষ বিমানে কম্বোডিয়া থেকে ইসলামাবাদ ফিরছিলেন বিলওয়াল ভুট্টো। এরমধ্যে জ্বালানি নেয়ার জন্য বিকাল পৌনে ৪ টার দিকে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতারণ করেন।ঢাকাস্থ পাকিস্তান দুতাবাসের কয়েকজন কর্মকর্তা সেসময় তাকে স্বাগত জানান। তবে বিলওয়ালকে বরণ করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউ ছিলো না।

জানা যায়, কম্বোডিয়ায় যাওয়ার ঠিক গত বুধবার ঠিক এই সময়ে বিলওয়ালকে বহনকারী বিমানটি জ্বালানি নিতে শাহ আমানতে অবতরণ করেছিল।সেসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ তাকে উষ্ণ স্বাগত জানিয়ে বরণ করে নেন।দুই মন্ত্রী সেসময় প্রায় ৪০মিনিট একসাথে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলে।যে কারণে এবার সরকারের উচ্চ মহল থেকে কেউ পাক মন্ত্রীকে বরণ করতে আসেন নি।

বিমানবন্দরের একটি সূত্রে জানা যায়, বিলওয়ালের বিমান জ্বালানি নিতে শাহ আমানতে নামার বিষয়টি সরকারের উচ্চ মহল অবগত ছিলো ।তবে ঢাকায় সফররত চীন ও যুক্তরাষ্ট্রের দুই মন্ত্রীকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যস্ত ছিলো।এছাড়া কম্বোডিয়া যাওয়ার পথে ড. হাসান মাহমুদের তাকে বরণ করে নেয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।যে কারণে এবার বাংলাদেশ সরকারের উচ্চ মহল থেকে বিলওয়ালকে বরণ করতে কেউ আসেন নি।জ্বালানি নেয়া শেষ হলে পাক হাইকমিশনের লোকদের সাথে কথা বলে তিনি চলে যান।

আরেকটি সূত্র জানিয়েছে, পাক পররাষ্ট্রমন্ত্রী আজ রবিবারই দেশে ফেরার কথা ছিলো।তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এসে তাকে স্বাগত জানানোর সিদ্ধান্ত হয়েছিল।তবে বিলওয়াল একদিন আগেই চলে আসায় সেটি আর সম্ভব হয়নি।

বিলওয়াল ভুট্টার বিমান চট্টগ্রামে নামার বিষয়টি জানতে চাইলে নাম প্রকাশ করার শর্তে শাহ আমানত বিমানবন্দরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ বিলওয়াল ভুট্টোকে বহনকারী পাক বিমানটি জ্বালানী নিতে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এখানে অবতারণ করে।জ্বালানি নেয়া শেষেই সেটি আবার চলে যায়।

বিলওয়ালকে স্বাগত জানাতে সরকারের শীর্ষ কেউ ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ না তেমন কেউ ছিলো।পাকিস্তান হাই কমিশন থেকে কয়েকজন এসেছিল।তাদের সাথে কথা বলে তিনি চলে যান।

এদিকে শনিবার বিলওয়াল ভুট্টা তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সাথে উষ্ণ করমর্দনের একটা ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন ‘ গতকাল ( শুক্রবার) কম্বোডিয়ায় এআরএফ-এর সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে দেখা করে আপ্লুত হয়েছি। আমি তাকে বাংলাদেশের ভাই – বোনদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে পাকিস্তানের প্রতিশ্রুতি জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমার শুভেচ্ছা জানিয়েছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares