বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বিএসসি পরিবারের বিরুদ্ধে নিউজ করায় দীপ্ত টিভির মালিকদের কারাগারে পাঠালেন চট্টগ্রাম আদালত

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ৯:৩৫ পূর্বাহ্ণ আপডেট: ১৮ জুলাই ২০২২ | ৯:৪২ পূর্বাহ্ণ
বিএসসি পরিবারের বিরুদ্ধে নিউজ করায় দীপ্ত টিভির মালিকদের কারাগারে পাঠালেন চট্টগ্রাম আদালত

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জেরে বেসরকারি দীপ্ত টেলিভিশনের মালিকসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ চারজনেকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো বাকি তিনজন হলেন কাজী গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও আনিসুর রহমান।তাদের চারজনকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার শর্তে গত ৫ জুন উচ্চ আদালতে তাদের ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ ও ২২ মার্চ টিভি চ্যানেলটিতে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবর রহমানকে নিয়ে একটা সংবাদ পরিবেশন করা হয়। এতে মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালের ৫ এপ্রিল সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলাটি করা হয়। মামলার বাদী মামলায় দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুনা আনসারীসহ সাত জনকে আসামি করা হয়।

সানোয়ারা গ্রুপের মামলা পরিচালনাকারী আইনজীবী ও চটগ্রাম মহানগর পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘উভয়পক্ষের বক্তব্য শুনে আদালতের কাছে বাদিপক্ষের বক্তব্য গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares