বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘বিএনপির মূল ভিত্তিই হলো জামাত’

প্রকাশ: ১০ মে ২০২২ | ৩:৪২ অপরাহ্ণ আপডেট: ১০ মে ২০২২ | ৩:৪৫ অপরাহ্ণ
‘বিএনপির মূল ভিত্তিই হলো জামাত’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি’র মূল ভিত্তিই হলো জামাত।কারণ তাদের আসল খায়েস হলো বাংলাদেশকে পাকিস্তান বানানো এবং যা তারা’ ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর করতে চেয়েও ব্যর্থ হয়েছে। এই অসমাপ্ত মিশন সম্পন্ন করতে তারা আবার সামনে এসেছে।

আজ মঙ্গলবার (১০ মে) বিকেলে নগরের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে কার্যকরী পরিষদের সভায় আ জ ম নাসির এই কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও অর্জনের মাত্রাকে হিমালয় সম উচ্চতায় উন্নীত করেছেন। দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।এই বিশাল অর্জনে ঈর্ষান্বিত একটি মহল। তারা দেশ-বিদেশে নানামুখী ধ্বংসাত্মক অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।বিদেশে হাজার কোটি টাকায় লবিস্ট নিয়োগ করে সরকারের ভিত্তি আলগা করতে কাজ করছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এই সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান ছিদ্দিকী, হাজী মোহাম্মাদ হোসেন, হাজী জহুর আহমদ, জোবাইরা নার্গিস খান, জালাল উদ্দিন ইকবাল, মাহবুবুল হক মিয়া, আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, মো. আবু তাহের, ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, জহর লাল হাজারী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares