সাম্পান ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর সাংগঠনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।
দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই বিএনপি তাকে নতুন দায়িত্বে এনেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদোন্নতির মাধ্যমে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ আরও জোরদার করতে চায়। হুমায়ুন কবিরের নেতৃত্বে দলের আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
এসএস
