নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর অবশেষে বায়েজিদ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী শিবির সাজ্জাদের সহযোগী ক্যাডার গিট্টু মানিক।
আজ বুধবার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে গিট্টু মানিককে আটক করে।
জানা যায়, গিট্টু মানিক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের অন্যতম সহযোগী।তার বিরুদ্ধে বায়েজিদ থানায় বেশ কয়েকটি মামলা আছে।গিট্টু মানিক এর আগে ২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে একে-৪৭ রাইফেল অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিল।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন,দীর্ঘ ১০ বছর পলাতক থাকা দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে আটক করেছে বায়েজিদ থানার পুলিশ। এই সন্ত্রাসীর বিরুদ্ধে বায়েজিদ থানার মামলা নং- ৪(৭)১১, জি আর ৫৬৯/১১, ধারা- অস্ত্র আইনে (এ), বায়েজিদ থানার মামলা নং- ৪২(১)১১, জি আর- ৬৯/১১ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
