বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাসের ধাক্কায় পথচারী নিহত

প্রকাশ: ১ মার্চ ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ আপডেট: ১ মার্চ ২০২৩ | ১২:২৬ অপরাহ্ণ
বাসের ধাক্কায় পথচারী নিহত

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের  বাকলিয়ায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুর পৌনে একটার দিকে রাহাত্তারপুল ফুলকলির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মনির আহম্মদ (৬০)।তিনি
চান্দগাঁও থানাধীন সালেহ আহম্মদ মুন্সি বাড়ির মৃত সালেহ আহম্মদের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক  জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যাক্ষদর্শী  আনোয়ার বলেন, রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির লোকাল বাস ধাক্কা দিলে আহত হয়ে গুরুতর আহত হন তিনি। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares