বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বায়েজিদে র‍্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি

প্রকাশ: ৫ জুলাই ২০২৫ | ৫:১৮ অপরাহ্ণ আপডেট: ৫ জুলাই ২০২৫ | ৫:১৮ অপরাহ্ণ
বায়েজিদে র‍্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে মো. আইয়ুব (৪৬) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের (সিপিসি-২) একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আইয়ুব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মডেল ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন প্রভাবশালী হিসেবে পরিচিত হলেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক চাঁদাবাজি, অস্ত্রের শোডাউন, হুমকি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ। এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও পরিচিত বলে জানা গেছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব স্বীকার করেছেন, তিনি একাধিক মামলার পলাতক এবং অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যদিও তার কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া গেলেও, সে তা প্রকাশ করেনি।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব সূত্রে আরও জানা গেছে, আইয়ুবের বিরুদ্ধে থাকা অপরাধ সংশ্লিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares