বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বায়েজিদে পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ৫:২০ অপরাহ্ণ আপডেট: ২৯ মার্চ ২০২৪ | ৫:২০ অপরাহ্ণ
বায়েজিদে পোশাক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সাম্পান ডেস্ক 

নগরীর বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে টেক্সটাইল মোড়ের ‘রংদা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা গণমাধ্যমকে বলেন, ‘কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের ৪ টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares