বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘ বায়েজিদের ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকুক না কেন, তাকে ধরে এনে পেটাবো’

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১:৫৯ পূর্বাহ্ণ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ১:৫৯ পূর্বাহ্ণ
‘ বায়েজিদের ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকুক না কেন, তাকে ধরে এনে পেটাবো’

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে থানার বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দিয়েছেন স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বুড়ির নাতি ।ওসি কোনো অবস্থাতেই তার ( সাজ্জাদ) হাত থেকে বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।এ ঘটনায় সেই ওসি বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুকে লাইভে এ হুমকি দেন। মোট ১৯ মিনিট ২৮ সেকেন্ডের এই লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এই সন্ত্রাসী।

সন্ত্রাসী সাজ্জাদ হোসেন বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের পুত্র। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।প্রথম দিকে সাবেক শিবির ক্যাডার সাজ্জাদের হয়ে কাজ করলেও বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক নেতা মীর হেলালের অনুসারী বলে পরিচিত।

ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকুক না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবো। প্রয়োজনে আমি মারা যাবো। কিন্তু হার মানবো না।’

পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, ওসি আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়। এটা না হলে সবার বিরুদ্ধে জনগণ ব্যবস্থা নিবে।

এই বিষয়ে জানাতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুর রহমান বলেন,হুমকি ধমকিকে আমি ভয় পাইনা।আমি আমার দায়িত্ব পালন করছি।সন্ত্রাসীদের সাথে কোন আপস নেই।সে যে দলের হোক, তা আমার দেখার সুযোগ নেই।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান তিনি।

,

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares