বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবান সদরে জামানত হারালেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর

প্রকাশ: ৯ মে ২০২৪ | ৩:৪৫ অপরাহ্ণ আপডেট: ৯ মে ২০২৪ | ৩:৪৫ অপরাহ্ণ
বান্দরবান সদরে জামানত হারালেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর

বান্দরবান প্রতিনিধি 

৬ষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপে অনুষ্ঠিত বান্দরবান সদর উপজেলা পরিষদ নির্বাচনে বহিষ্কৃত বিএনপি নেতার কাছে হেরে জামানত হারালন প্রবীণ নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী একেএম জাহাঙ্গীর।

জামানত হলো নির্বাচনি নিরাপত্তাজনিত আইনে নির্দিষ্ট পরিমাণ অর্থ, যা ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডারের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার বরাবরে জমা দিতে হয়। অংশগ্রহণকৃত নির্বাচনে যত ভোট পড়ে তার শতকরা ১৫ শতাংশ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

ফলাফলে দেখা যায়, বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বহিষ্কৃত বিএনপি নেতা আবদুল কুদ্দুস। মোটরসাইকেল প্রতীকে আবদুল কুদ্দুসের প্রাপ্ত ভোট ১৯ হাজার ১৪৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীরের আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৩ হাজার ৩৬৬।

সেই হিসেবে এবার ২য় বারের মতো উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণ করে প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম ভোট পাওয়ায় জামানত হারান একেএম জাহাংগীর। যদিও নেতা, কর্মী ও সমর্থকদের নিরাপত্তার অজুহাতে সাংবাদিক সম্মেলন করে ২৭ এপ্রিল নির্বাচনি প্রচারণা থেকে সরে দাঁড়ান এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares