বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষ, দুই কেএনএফ সদস্য নিহত

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১২:৩৩ অপরাহ্ণ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ১২:৩৩ অপরাহ্ণ
বান্দরবানে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষ, দুই কেএনএফ সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের রুমায়  সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সাথে মুখোমুখি  বন্দুকযুদ্ধে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছে। সেই সময়  আরো দুই জনকে আটক করা হয়েছে।

আজ রোববার (২৮ এপ্রিল) ভোরে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকত্লাই এলাকায় এ ঘটনা ঘটে। তাদের পরনে কেএনএফের পোশাক থাকায় ধারণা করা হচ্ছে মরদেহ দুটি কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যের। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পরে সেখান থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। ওই এলাকায় সেনাবাহিনীর সাথে কেএনএফ’র মধ্যে ছয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে। ওই এলাকা তল্লাশি করে আটক করা হয় আরো দুই সদস্যকে।

নিরাপত্তা বাহিনী জানায়, রাত ১২টার পর থেকে থানচি লিক্রে সড়কের বাকত্লাই এলাকায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। সেখানে ছয় ঘণ্টাব্যাপী যুদ্ধের পর দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে আরও দুই জনকে  আটক করে বান্দরবান জেলা সদরে নিয়ে আসা হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম উদ্দীন জানান,  ঘটনাস্থলটি রুমা উপজেলায় হলেও থানচি উপজেলার সীমান্তবর্তী এবং নিকটবর্তী এলাকাক। সেখানে থানচি থানার পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায়  মামলায় অভিযুক্ত  ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র  সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে  যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares