প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১০:৪১ অপরাহ্ণ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ | ১১:১০ অপরাহ্ণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে দুই কেজি গাঁজাসহ প্রিয়া মারমা নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান।
রবিবার(২১ এপ্রিল) বিকাল ৪ টায় বান্দরবান বাজারের চিম্বুক বেকারির সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিদর্শক মো. আফজাল হোসেন।
আটক প্রিয়া মারমা(২৮) বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আহম্মদ্যার গলি এলাকার গরম মারমার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিদর্শক মো. আফজাল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এসময় নিষিদ্ধ মাদকদ্রব্য দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক প্রিয়া মারমার বিরুদ্ধে মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
