বান্দরবান প্রতিনিধি
তীব্র গরমে জনজীবন অস্থির, কাঠফাটা রোদকে উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে দিগবিদিক ছোটাছুটি করছে মানুষ। গরমের অস্থির সময়ে কর্মজীবী মানুষদের একটু স্বস্তি দিতে তৃষ্ণার্থ পথচারী, যানবাহন চালক, বৃদ্ধ, শিশু, ট্রাফিক পুলিশসহ সড়কে চলাচলরত সকল জনগণকে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বান্দরবান পৌরসভা।
আজ বুধবার (০১ মে) সকালে প্রচন্ড রোদে বান্দরবান পৌরসভার আয়োজনে ট্রাফিক মোড় সহ জেলা সদরের বিভিন্ন পয়েন্টে এই খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত থেকে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম। সেই সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলররা উপস্থিত থেকে এই খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রমে অংশ নেন।
বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম জানান, যতদিন গরমের তীব্রতা থাকবে ততদিন এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
