বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে কেএনএফের সঙ্গে শান্তি কমিটির বৈঠক

প্রকাশ: ৫ মার্চ ২০২৪ | ৬:৫৬ অপরাহ্ণ আপডেট: ৫ মার্চ ২০২৪ | ৬:৫৭ অপরাহ্ণ
বান্দরবানে কেএনএফের সঙ্গে শান্তি কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে  বান্দরবানের পাহাড়ে অস্থিতিশীল করে তুলছে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর কিছু  বিপতগামী সদস্যদ।আর ওইসব বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও পাহাড়ে সংঘাত ও শান্তি শৃঙ্খলা ফিরে আনতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি কমিটির সাথে দ্বিতীয় দফা বৈঠক হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলার ব্যাথেল পাড়ার কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।

বৈঠকে ১৩ সদস্যের শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতৃত্ব দেন কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈল্হা । অন্যদিকে কেএনএফ’র ৮ সদস্যের নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লালজংময় বম ওরফে ব্রিগেডিয়ার মুইয়া ।

সংশ্লিষ্টরা জানান, কেএনএফ’র বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও পাহাড়ে সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শান্তি প্রতিষ্ঠা কমিটির নেতৃবৃন্দ জানান, গত বছরের ৫ নভেম্বর প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মুনলাই পাড়ায়। ওই বৈঠকে শান্তি প্রতিষ্ঠায় নতুন করে সংঘাতে না জড়ানোসহ উভয় পক্ষের মধ্যে ছয় দফা নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দ্বিতীয় দফা বৈঠকে এলাকায় বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares