প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪ | ৯:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২৪ | ৯:৪৭ পূর্বাহ্ণ
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধারের পর থানচিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলি চলছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় এই গোলাগুলি চলছে। রাত সাড়ে ৮টার পর গোলাগুলির এ তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, কেএনএফ-এর সদস্যদের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, রাত ৮টা থেকে গোলাগুলি শুরু হয়েছে। এলাকার সবাই বাড়ির দরজা বন্ধ করে বসে আছি।
