বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে আরও এক কেএনএফ সদস্য কারাগারে

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ৩:০৩ অপরাহ্ণ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ | ৩:০৩ অপরাহ্ণ
বান্দরবানে আরও এক কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কেএনএফ সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে আটক আরও ১ জনকে কারাগারে  পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তির নাম রুয়াল থান লিয়ান বম (৩৩)। সে  বান্দরবানের রুমা উপজেলার ১ নম্বর পাইন্দু ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে  আরথাহ পাড়ার তুয়ালিন বমের ছেলে।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিত সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা  মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রুয়াল থান লিয়ান বমকে আটক করে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার সকালে শুনানি শেষে  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এপর্যন্ত  মোট ৬৫ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৬৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  তাদের মধ্যে ২০ জন নারী রয়েছেন।

বান্দরবানের রুমা ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত  ৯টি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares