সাম্পান ডেস্ক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফটিকছড়ির বিবিরহাট বাজার ও ভূজপুর কাজিরহাট বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সময় ৫ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ এপ্রিল ) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।অভিযানে চেয়ারম্যান, ভুজপুর ইউনিয়ন পরিষদ, বিবিরহাট থানা পুলিশ, ভুজপুর থানা পুলিশ ও উপসহকারী কৃষি কর্মকর্তা সায়ন বড়ুয়া উপস্থিত ছিলেন।
এসময় যথাযথ মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মূল্য তালিকার চেয়ে বেশি দামে মুরগি ও গরুর মাংস বিক্রয় করার অপরাধে বিবিরহাট বাজারের ২ জন ও কাজিরহাট বাজারের ৩ জন মাংস ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান চালাব।
