বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ৩:২৫ অপরাহ্ণ আপডেট: ২৮ মে ২০২৪ | ৩:২৭ অপরাহ্ণ
বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

রাঙামাটি প্রতিনিধি :

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাহাড় ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

জানাগেছে, প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কে ১০টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

এদিকে সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় আটকে পড়েছেন ১২০ জন পর্যটক। টানা ভারী বৃষ্টিপাতের ফলে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, স্কুল ও মাছের পুকুর।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ও জনপথ এবং উপজেলা প্রশাসন সমন্বয়ে সড়কের মাটি সরানোর কাজ শুরু করা হবে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।

এসময় তিনি বলেন, সড়কের সব মাটি সরাতে অনেক সময়ের প্রয়োজন। পুরো মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দুই দিন লেগে যেতে পারে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares