বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়া ও কোতোয়ালী থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসের র‍্যালি

প্রকাশ: ২০ আগস্ট ২০২২ | ৩:৩৭ অপরাহ্ণ আপডেট: ২০ আগস্ট ২০২২ | ৩:৪৩ অপরাহ্ণ
বাকলিয়া ও কোতোয়ালী থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবসের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষে যৌথভাবে বর্ণাঢ্য শোক র‍্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ বাকলিয়া ও কোতোয়ালী থানা শাখা।কোতোয়ালী থানা ছাত্রলীগের সহ সভাপতি অনিক দত্ত, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আইনুল আবির,হাসিবুল হাসান হাসিব বিশাল এই শোক র‍্যালির আয়োজন করেন।

শুক্রবার ( ১৯শে আগস্ট) বিকেলে শোক র‍্যালিটি র‍ কোতোয়ালি ও বাকালিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ আমানত সেতুর গোল চত্বরে এসে শেষ হয়।

শোক র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের অনুষ্ঠিত হয়।এতে মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল,নগর ছাত্রলীগের সদস্য তানজিরুল হক চৌধুরী,নগর ছাত্রলীগের উপ- স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আবু জিহাদ সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদ মোস্তফা আসফি,কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আল শাহারিয়ার, বক্তব্য রাখেন।

র‍্যালিতে অন্যান্যদের মধ্যে সিটি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক সৌরভ ঘোষ অন্তু, বাকলিয়া থানা ছাত্রলীগের সহ সভাপতি সানিফ সাহিল, যুগ্ন সম্পাদক মুজাহিদুল ইসলাম বিপু,সাংগঠনিক সম্পাদক তাসিব, ছাত্রলীগ নেতা সোহেব চৌধুরী,তাউফিক তুরিন, মোহাম্মদ মাইনুদ্দিন,তোফাজ্জল হোসেন রোকন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডে প্রাণ হারান বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে অধিকাংশ সদস্য। জাতি গভীর শোক ও শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares