বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়া থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত মোটরসাইকেলসহ আসামি গ্রেফতার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ৫:২৩ অপরাহ্ণ আপডেট: ১৪ আগস্ট ২০২৫ | ৫:২৬ অপরাহ্ণ
বাকলিয়া থানা পুলিশের অভিযানে আত্মসাৎকৃত মোটরসাইকেলসহ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আত্মসাৎকৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই শফিউল আলম ফোর্সসহ ফেনী জেলার ফেনী সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. ইকবাল বাহারকে (৪৩) গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তার হেফাজত থেকে আত্মসাৎকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares