বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৬ জামায়াত কর্মী গ্রেফতার

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ
বাকলিয়ায় ঝটিকা  মিছিলের প্রস্তুতিকালে ৬ জামায়াত কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নগরের বাকলিয়ায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে  জামায়াতে ইসলামীর  ৬  নেতাকর্মীকে গ্রেফতার  করেছে পুলিশ। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাকলিয়া থানাধীন   চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক জামায়াত কর্মীরা হলেন মোঃ সেলিম (৫৩), ফারুক হোসেন (৫১), ইশতিয়াক হায়দার (৩২), আবু ইউসুফ সিদ্দিকী (৩২),জয়নুল আবেদিন (৫৭)  ও মোহাম্মদ সানাউল্লাহ (৫১)।

বাকলিয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু রহিম বলেন, সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  ৭ জনকে আটক করে।পরে যাচাই বাছাই শেষে ৬ জনকে   গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares