প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ৭:০৭ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
বাকলিয়ায় ২ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহাদাত হোসেন রাসেলকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) নগরীর বাকলিয়া থানার তুলাতুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী শাহাদাত হোসেন রাসেলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
