বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর চট্টগ্রাম জেলা কাউন্সিল সম্পন্ন

প্রকাশ: ২ এপ্রিল ২০২২ | ৮:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ২ এপ্রিল ২০২২ | ৮:৫৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম  এর চট্টগ্রাম জেলা কাউন্সিল  সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর চট্টগ্রাম জেলা বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।এতে কেএম রুবেলকে সভাপতি ও মঞ্জুর আহমেদ কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১ এপ্রিল) বিকাল ৩টায় চট্টগ্রাম মহানগরীর হিল টাউন রেসিডেন্সের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে ৫১ সদস্য এই এ কমিটি ঘোষণা করেন।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। উদ্বোধনী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

কাউন্সিলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মুসলিম খান, বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বিএমএসএফের স্থায়ী কমিটির সদস্য মঞ্জুর হোসেন ঈসা,সাবেক চাকসু ভিপি সাবেক এমপি মাজহারুল ইসলাম তোহা,রোটারিয়ান এস এম আজিজ, বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ সাইদ খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, নির্বাহী সদস্য কাজী সালাউদ্দিন নোমান প্রমুখ বক্তব্য রাখেন।

কাউন্সিলে অংশগ্রহনকারী বিশিষ্টজনরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares