বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকবেন কেন’

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ৭:৩৮ অপরাহ্ণ আপডেট: ১৮ মে ২০২৪ | ৭:৩৮ অপরাহ্ণ
‘বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ঢুকবেন কেন’

সাম্পান ডেস্ক

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারে ? সব কিছুতো ওয়েবসাইটেই আছে ।

‘পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে ঢুকতে পারে? ভারতের ফেডারেল ব্যাংকে পারে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন?’ শনিবার (১৮ মে) দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিদের উদ্দ্যেশ্যে এই প্রশ্ন করেন।

দেশের গণতন্ত্রের ঘাটতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ঘাটতিটা কোথায়? কি কি কারণে ঘাটতি? আমার জানা মতে বাংলাদেশের গণতন্ত্রের কোনো ঘাটতি নেই। বাংলাদেশে সব সময় অবাধ ও সুষ্ঠ নির্বাচন হয়ে আসছে। বাংলাদেশ বাংলাদেশের মতোই চলবে।আজকে বাংলাদেশে এত উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছে সরকারের ধারাবাহিকতা এবং নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থায়ীত্বের কারণে। বাংলাদেশ বিশ্বের বিস্ময়ে রূপান্তর হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares