বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশে পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি জানালেন ফ্রিল্যান্সাররা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫ | ৪:৫৯ অপরাহ্ণ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ | ৫:১১ অপরাহ্ণ
বাংলাদেশে পেপ্যালসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি জানালেন ফ্রিল্যান্সাররা

বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ, স্ট্রাইপসহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবিতে মুখ তুলেছেন ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনালরা। তাঁরা জানান, এসব গেটওয়ে না থাকায় বৈদেশিক ক্লায়েন্টদের কাছ থেকে পারিশ্রমিক পেতে নানা জটিলতায় পড়তে হচ্ছে। এমনকি অনেক ক্লায়েন্ট কাজ দিতে অস্বীকৃতি জানান এসব পেমেন্ট সুবিধা না থাকার কারণে।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সার নেতারা বলেন, বিশ্বের অষ্টম বৃহত্তম ফ্রিল্যান্সিং বাজার হিসেবে বাংলাদেশের আইটি খাতে বৈশ্বিক অর্থপ্রবাহ সহজ করতে পেমেন্ট গেটওয়ে চালু করা জরুরি। ইতোমধ্যে তাঁরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও আইসিটি–বিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

তাঁদের আশা, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তর্জাতিক গেটওয়ে চালুর উদ্যোগে অগ্রাধিকার দেবে, যেমনটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares