বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশে চীনের ‘ঋণ ফাঁদ’ নেই বলে জানালেন রাষ্ট্রদূত

প্রকাশ: ১১ মে ২০২২ | ৬:০৫ অপরাহ্ণ আপডেট: ১১ মে ২০২২ | ৬:০৮ অপরাহ্ণ
বাংলাদেশে চীনের ‘ঋণ ফাঁদ’ নেই বলে জানালেন রাষ্ট্রদূত

সাম্পান ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে চীনের কোন ঋণের ফাঁদ নেই। তাই এই বিষয়ে চিন্তার কোন কারণ নেই।

বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এই কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, আমি ড. মোমেনের সঙ্গে অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আলোচনা করেছি। তবে আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় দেউলিয়াত্বের পেছনে চীনের ঋণ ফাঁদকে দায়ী করছেন অনেকে। বাংলাদেশও এই ফাঁদে আটকে যাচ্ছেন বলে ধারণা সমালোচকদের।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares