বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাঁশখালী ভূমি অফিস দুর্নীতিমুক্ত করতে ছাত্র-জনতার স্মারকলিপি প্রদান

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ২:২২ অপরাহ্ণ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ২:২২ অপরাহ্ণ
বাঁশখালী ভূমি অফিস দুর্নীতিমুক্ত করতে ছাত্র-জনতার স্মারকলিপি প্রদান

সাম্পান ডেস্ক 

বাঁশখালীতে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নিচ্ছে সাধারণ ছাত্র-জনতা। বাঁশখালী উপজেলা ভূমি অফিসের সামনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারা স্মারকলিপি প্রদান করে।

মঙ্গলবার ১৯ (নভেম্বর) বিকেলে বাঁশখালী ছাত্র-জনতার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাঁশখালী ভূমি অফিসের দুর্নীতি দূর করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তারা পাঁচটি দাবির ভিত্তিতে সেবার মানোন্নয়ন এবং দুর্নীতি নির্মূলের দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: অফিসের কর্মীদের পরিচয়সহ তালিকা প্রকাশ, সরকার নির্ধারিত সেবা ফি তালিকা প্রদর্শন, উন্মুক্ত অভিযোগ বক্স স্থাপন, দুর্নীতির তদন্ত ও শাস্তি নিশ্চিতকরণ, এবং দালালচক্রের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি হিসেবে তাওহিদুল ইসলাম, এমদাদ উল্লাহ, এম.এ. হান্নান, আব্বাস খান ও এ কে আর তালেব বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন এ. রহিম উল্লাহ, মাহমুদুল হাসান ত্বকী, মো. জাবেদ, তুহিন চৌধুরী, রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সিরাজ ও ফরহাদ হোসেনসহ আরও অনেকে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসীম উদ্দীন স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares