বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাঁশখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর আব্দুর রহমানের মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ১:৫৪ অপরাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ২:২৯ অপরাহ্ণ
বাঁশখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর আব্দুর রহমানের মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাঁশখালী পৌরসভা নির্বাচনে হলফনামায় মামলার তথ্য গোপন করার কারণে  ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আবদুর রহমানের মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

আপিল আবেদনের ওপর অনুষ্ঠিত শুনানী শেষে সোমবার তার মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এর আগে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেছিলেন।নির্বাচন কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সেসময় জেলা প্রশাসকের কাছে আপিল করেছিলেন মো. আবদুর রহমান। সেই আপিলে হেরে যাওয়ায় শেষ পর্যন্ত আর নির্বাচন করতে পারছেন না তিনি।

জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. ইুরুল ইসলাম চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবদুর রহমানের হলফনামায় মিথ্যা তথ্য দেয়া সংক্রান্তে একটি আবেদন জমা দেন।আবেদনে বলা হয়,আবদুর রহমানের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা এবং ১টি জিডি রয়েছে বাঁশখালী থানায়। কিন্তু তিনি ৩টি মামলা আছে বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে মো. ইুরুল ইসলাম জানান, হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপনের বিষয়টি আমি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে দাখিল করার পর আবদুর রহমানের প্রার্থিতা বাতিল হয়। পরে জেলা প্রশাসনের কাছে এ নিয়ে আপিল করলে সেই আপিলের শুনানি গত রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক নির্বাচন কর্মকর্তার পক্ষে মত দেন।যার ফলে আব্দুল রহমান আর নির্বাচন করতে পারছেন না।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares