সাম্পান ডেস্ক :
চট্টগ্রামের বাঁশখালীতে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) গোপন তথ্যে ভিত্তিতে
বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়নের টৈটং সীমান্তব্রীজের উত্তর পাশের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত দুদু মিয়ার পুত্র মনির আলম( ৩১) ও আনোয়ারা থানাধীন জুঁউদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত মনির আহমদের পুত্র মোঃ নাছির উদ্দিন।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, আজ রবিবার গোপন তথ্যের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই আজিমুল হক, সঙ্গীয় অফিসার-ফোর্সসহ দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের টৈটং সীমান্তব্রীজের উত্তর পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মনির ও নাছির নামে দুই ইয়ারা ডিলারকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতার আসামীদের বিরুদ্ধে ধারা- ৩৬(১) সারণির ১০(ক), ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
