বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে ৩ বালু খেকো আটক, জব্দ ২ ট্রাক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ১২:৪৯ অপরাহ্ণ আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ১২:৫১ অপরাহ্ণ
বাঁশখালীতে ৩ বালু খেকো  আটক, জব্দ ২ ট্রাক

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: আশরাফ উদ্দিন ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জঙ্গল পুইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যাক্তি প্রতিদিন বালু উত্তোলন করছিল মর্মে অভিযোগ পাওয়া যায়।ফলশ্রুতিতে আজকে অভিযান পরিচালনাকালে তিনজনকে আটক করা হয়। পাশাপাশি দুইটি বালুর ট্রাক ও উত্তোলিত ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

তিনি আরও বলেন,যারা অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যাক্তবর্গের কাছ থেকে অভিযোগ ও তথ্য পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের কাছে তাদের তালিকা পাঠানো হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন,যারা অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে।এসব আসাধুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares