বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৬:৫৪ অপরাহ্ণ
বাঁশখালীতে পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সাম্পান ডেস্ক

বাঁশখালীর চাম্বলে নিজ দোকানে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জা‌নিয়ে জাতীয় পতাকাল উত্তোলন করতে গিয়ে প্রকাশ কর্মকার (২৬) ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারী) বাঁশখালীর চাম্বলে এই দুঃখ জনক ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সূত্র জানায়, তিনি চাম্বল ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল কর্মকার পাড়া‌র কমল কর্মকারের পুত্র। প্রকাশদের ২ ভাই ও ১‌ বোন রয়েছে। তিনি বিগত ৫/৬মা‌স আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতকি ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে বাঁশখালীর চাম্বলে নিজ হার্ডওয়্যার দোকানের সামনে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ কর্মকার।চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোছাইন জানান, মৃত প্রকাশ কর্মকার (২৬) চাম্বল উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখের হালদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়া এক লোককে হাসপাতালে আনা হয়েছে বলে শুনেছি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares