বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে ডিবির অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ৬:৩২ অপরাহ্ণ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ | ৬:৩২ অপরাহ্ণ
বাঁশখালীতে ডিবির অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে তিনটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা খুরশিদ আলম (৩২) এবং চট্টগ্রামের ভূজপুর থানার মোহাম্মদ হাসান ওরফে আকাশ (২৭)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহজনক টেম্পু থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টেম্পুর ভেতরে কৌশলে লুকানো অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং সেগুলো কোথায় নেওয়া হচ্ছিল তা জানতে তদন্ত চলছে।
রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares