বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাঁশখালীতে আওয়ামী লীগ ১০, বিএনপি -জামায়াত ৩

প্রকাশ: ১৫ জুন ২০২২ | ৩:১১ অপরাহ্ণ আপডেট: ১৫ জুন ২০২২ | ৩:৩৯ অপরাহ্ণ
বাঁশখালীতে আওয়ামী লীগ ১০, বিএনপি -জামায়াত ৩

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীর ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা ১০ টি, বিএনপি ২টি ও জামায়াত ১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে ।

বুধবার সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।ঘোষণা অনুযায়ী সেখানে সরকারদলীয় প্রার্থীরা নৌকা প্রতীকে ৭ টি এবং স্বতন্ত্র প্রতীকে ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আবার বিএনপি ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ৩ টা ইউনিয়নে।

নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী ও শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন।

স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- সাধনপুর ইউনিয়নে সালাহ উদ্দিন কামাল,আলী, ছনুয়া ইউনিয়নে হারুণ অর রশিদ, পুঁইছড়ি ইউনিয়নে তারেক রহমান, শেখেরখীল ইউনিয়নে মাওলানা মোরশেদ ফারুকী,পুকুরিয়া ইউনিয়নে আসহাব উদ্দিন,গণ্ডামারা ইউনিয়নে লেয়াকত আলী।এদের মধ্যে শেষের ৩ জন জামায়াত ও বিএনপি সমর্থিত প্রার্থী।

এদিকে নির্বাচনে এই উপজেলায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বড় কোন অঘটনের খবর পাওয়া যায়নি। এরমধ্যে সরল ইউনিয়নের একটি কেন্দ্রের বাইরে দুই সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।। এতে ওই ভোটকেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত করা হয়।এছাড়া সরল ও গন্ডামারা ইউনিয়নে ভোট প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ছনুয়া ইউনিয়নের ১নংওয়ার্ড ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক উদ্ধার করে র‍্যাব।একই জায়গা থেকে বেশকিছু হেলমেট ও ক্রিকেট খেলার স্টাম্পও উদ্ধার করা হয়।


সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares