বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বহদ্দারহাটে গ্যাস লাইনের লিকেজ থেকে বিষ্ফোরণ, ৮ জন আহত

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৪৩ পূর্বাহ্ণ
বহদ্দারহাটে গ্যাস লাইনের লিকেজ থেকে বিষ্ফোরণ, ৮ জন আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে গ্যাসলাইনের লিকেজ দিয়ে বের হওয়া গ্যাস সেপটিক ট্যাংকে জমে বিস্ফোরণ হয়েছে। এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত ও আটজন আহত হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে বলিরহাট মকবুল হাজির বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খাইরুল ইসলাম সাম্পান নিউজকে বলেন, বলির হাটে একটি গ্যাসের লাইনের লিকেজ থেকে বিষ্ফোরণ ঘটেছে।এতে ৮ জন আহত হয়েছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও কর্ণফুলী গ্যাসের লোকজন আছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ম্যানহোলের পাশের গ্যাসের লাইনে লিকেজ হয়। ওই গ্যাস পাশের একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংকে গিয়ে জমে বিস্ফোরিত হয়। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়াল ধসে পড়ে। আহত হয় আটজন। কারও অবস্থা গুরুতর নয়। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares