নিজস্ব প্রতিবেদক
সরকারের বর্ধিত ১৫ শতাংশ করের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ব্যবসায়ী সংগঠন চিটাগাং মেট্রোপলিটন শপ অনার্স অ্যাসোসিয়েশন ।
বুধবার (২২ জানুয়ারি) নগরীর কাজের দেউরি অ্যাপোলো মার্কেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম চৌধুরী বলেন, যে দেশে জিডিপি চারের নিচে, সেখানে দুই পারসেন্ট ভ্যাট যুক্তিযুক্ত। কিন্তু সরকার এখন ১৫% কর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এই জনবিরোধী সিদ্ধান্ত থেকে অবশ্যই সরে আসতে হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবুল কাশেম বলেন, ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে এ ধরনের হঠাৎ সিদ্ধান্ত অর্থনৈতিক আত্মহত্যার সামিল। এই ধরনের সিদ্ধান্তে সবচেয়ে বেশি কষ্ট পাবে বাংলাদেশের আপামর জনসাধারণ । কারণ তাদেরকেই পরিশোধ করতে হবে।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, মতি টাওয়ারের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক হারুন, অ্যাপোলো মার্কেটের সাধারণ সম্পাদক কিরন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক লায়ন সাজ্জাদ উদ্দিন বক্তব্য রাখেন।
