বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বন্দর থানার বক্কর হত্যা মামলার আসামীর যাবজ্জীবন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ
বন্দর থানার বক্কর হত্যা মামলার আসামীর যাবজ্জীবন

সাম্পান ডেস্ক

নগরের বন্দর থানার মো.আবু বক্কর বাচ্চুকে গুলি করে হত্যা মামলায় একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে খালাস দিয়েছেন আদালত। যাবজ্জীবন দণ্ডিত হলেন, লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ প্রকাশ রাজা মিয়ার ছেলে মো.নাসির উদ্দীন প্রকাশ রফিক। খালাসপ্রাপ্ত হলেন, খোরশেদ আলম ও মামুন।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, নগরের বন্দর থানার নয়ার হাট নেভী হল রোড় আব্দুল কুদ্দুসের দোকানের সামনে ২০০০ সালে ১৩ অক্টোবর আবু বক্কর বাচ্চুকে পূর্বের শত্রুতার জেরে বিয়ার খাওয়ানোর কথা বলে কাটা রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা তৎকালীন উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র কর্মকার বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০০১ সালের ১০ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী বলেন, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় হত্যা মামলায়  আসামি মো.নাসির উদ্দীন প্রকাশ রফিককে যাবজ্জীন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares