চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যান চাপায়৷ রিক্সাআরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটবায় রিক্সায় থাকা শিশুটির মা, তাদের আরেক সন্তানসহ রিকশা চালক গুরুতর আহত হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় নগরের বন্দরটিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিতা আবু সালেহ (৩৮) ও ছেলে আব্দুল মোমিন (৫)।।
জানা যায়,পতেঙ্গা স্টিল মিল থেকে কেনাকাটা করতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশা যোগে ইইপজেডস্থ বে শপিং সেন্টারে যাচ্ছিল আবু সালেহ। এ সময় তাদের রিকশা বন্দরটিলায় পৌঁছলে পেছন থেকে একটি কন্টেইনারবাহী লরী রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। একই ঘটনায় আবু সালেহ এর স্ত্রী, আরেক সন্তানসহ ৩ জন আহত হয়েছে।
এই বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান চাপায় বাবা ছেলে দুজনই মারা গেছেন।একই ঘটনায় রিকশাচালকসহ মোট ৩ জন আহত হয়।আহতদের বাকি দুইজন নিহত ব্যক্তির স্ত্রী ও আরেক সন্তান।ঘটনায় বিক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষ। এখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
