প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ৩:৫৮ অপরাহ্ণ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ৩:৫৮ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের টেনারি বটতল নামক এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত চারটার দিকে এ ঘটনা
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রেণে আনেন।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, রাত আনুমানিক পৌনে চারটার দিকে খবর পাই বাসে আগুন দেওয়ার ।
পরে বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করছি ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার উপ পরিদর্শক (এসআই) মো. বশির গাজী বলেন, রাস্তার পাশে পার্কিং করা চট্টমেট্টো-জ-১১-০৫৩৭ নাম্বারের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পরে খবর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
